শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাধ্যমিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও বেশকিছু আহত হয়েছে।
পুলিশ রোববার এ কথা জানিয়েছে।

সূত্র মতে, শনিবার স্থানীয় সময় সন্ধ্য ৬টা ৪৮ মিনিটে দ্বীপক থেকে লেমবাঙ যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসটি এ সময়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক বহন করছিল।

শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন উদযাপন উপলক্ষ্যে স্কুল ট্রিপে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেমবাঙে যাচ্ছিল। এ সময়ে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বাঁক নিয়ে একটি গাড়ি ও তিনটি মোটরবাইককে ধাক্কা দেয়।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহামা এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, বাসযাত্রী যারা নিহত হয়েছে তাদের মধ্যে নয়জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।

এদিকে দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত এবং ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আরো ৪০ জন সামান্য আহত হয়েছে।

ইন্দোনেশিয়ায় বড়ো ধরনের সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। পুরনো ও ফিটসেবিহীন গাড়ি চলাচল এবং সড়কে নিয়ম না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office