শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত

সংগৃহীত ছবি

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রচ- ঝড়ে একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন।
কর্মকর্তারা সোমবার এ কথা জানান।

জানা গেছে, বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর পরিদর্শক গৌরব চৌহান বলেছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে ইতোমধ্যে আটটি লাশ উদ্ধার করা হয়েছে। আরো চারটি লাশ ভেতরে আটকা রয়েছে।
তিনি বলেন, তাদের চিহ্নিত করা গেলেও উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।

এর আগে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ৬০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, মুম্বাইজুড়ে স্থাপিত বিলবোর্ডগুলো পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এক্সে এক বার্তায় বলেছেন, ‘ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office