শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

টেন্ডুলকার-লারা-আকরামদের দেখে বড় হওয়া বোল্টের প্রিয় ক্রিকেটার কোহলি

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেন্ডুলকার-লারা-আকরামদের দেখে বড় হওয়া বোল্টের প্রিয় ক্রিকেটার কোহলি

সংগৃহীত ছবি

ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারা-ওয়াসিম আকরাম-কোর্টনি ওয়ালশ-কর্টলি এমব্রোসদের খেলা দেখে বড় হয়েছেন বলে জানালেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত বোল্ট জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটের মহাতারকাদের দেখে বড় হয়েছেন। বর্তমান যুগে বিরাট কোহলি ফেভারিট ক্রিকেটার।

বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে অলিম্পিকে ৮টি স্বর্ণ জিতেছেন বোল্ট। অ্যাথলেটিক্সেও পর ফুটবল-ক্রিকেট সবচেয়ে প্রিয় খেলা তার। শৈশব থেকে ভারতের টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের লারা, পাকিস্তানের আকরাম এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ালশ ও এমব্রোসের খেলা দেখে বড় হয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই পেস বোলার হবার স্বপ্ন ছিলো বোল্টের। আকরামের সুইং ভীষন পছন্দ ছিলো তার। পাশাশি ওয়ালশ ও এমব্রোসের কথা উল্লেখ করেন তিনি।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, ‘বছরের পর বছর ধরে আকরামের সুইং, ইয়র্কার দেখে আমার বেড়ে উঠা। আমার পছন্দের তালিকায় ছিলো ওয়ালশ, এমব্রোসের মত ক্রিকেটাররাও।’

বাবার মত ওয়েস্ট ইন্ডিজের ভক্ত হবার পাশাশি টেন্ডুলকার-লারার খেলা অনেক দেখেছেন বোল্ট। তিনি বলেন, ‘আমার বাবার মত আমিও ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করি। তবে হ্যাঁ, আমি টেন্ডুলকারের ভক্ত। তিনি এবং লারা আমার জীবনের বেড়ে উঠার বড় অংশ ছিলো।’

বর্তমান যুগে অনেক ক্রিকেটারের মধ্যে থেকে ভারতের কোহলিকে প্রিয় ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন বোল্ট। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বর্তমান খেলোয়াড়দের কোহলিই অন্যতম সেরা খেলোয়াড়।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office