শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি হামাসের

সংগৃহীত ছবি

ফিলিস্তিনি সংগঠন হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় শনিবার অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে একজন ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি করেছে। তবে ইসরাইল এ দাবি অস্বীকার করেছে।

এজেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, হামাস জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় ইসরায়েলি বাহিনীর ‘সকল সদস্য নিহত, আহত কিংবা বন্দী’ হয়েছে।

হামাস একজন সৈন্যকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ছবিও প্রকাশ করেছে। এতে সৈন্যটিকে একজন বন্দী ইসরায়েলি হিসাবে উপস্থাপন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্য অপহরণ করার মতো কোন ঘটনা সেখানে ঘটেনি বলে দাবি করেছে।

জাতিসংঘের শীর্ষ আদালতের সামরিক অভিযান বন্ধের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল রাফায় যুদ্ধবিমান থেকে বোমা এবং কামানের গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে।

এদিকে গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে প্যারিসে নতুন উদ্যোগ শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office