শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইনজুরি আক্রান্ত শরিফুলের বদলি নিতে চাচ্ছে না বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনজুরি আক্রান্ত শরিফুলের বদলি নিতে চাচ্ছে না বাংলাদেশ

সংগৃহীত ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত পহেলা জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে কাউকে নিতে রাজি নয় বাংলাদেশ।

ভারতের হার্দিক পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভের শট ধরতে গিয়ে বোলিং হাতে ইনজুরির কারণে ছয়টি সেলাই পড়েছে শরিফুলের। যে কারণে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তার ইনজুরি আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার হাতে ছয়টি সেলাই পড়েছে। তার রিকভারি প্রক্রিয়া মূল্যায়ন করতে আমাদের আরও কিছুদিন সময় নিতে হবে।’

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ না থাকলেও ডালাসে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন শরিফুল।

যেহেতু দলের সাথে আরেক পেসার হাসান মাহমুদ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন, তাই প্রয়োজনে শরিফুলের জায়গায় তার সেবা নিতে পারে বাংলাদেশ।
আশরাফ আরও বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আমাদের সাথে আছেন হাসান। আমরা শরিফুলকে পেতে আগ্রহী কারণ দলের জন্য ধারাবাহিকভাবে ভালো করেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘৯ জুন আমরা শরিফুলের অবস্থার মূল্যায়ন করবো এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। আমরা দেখতে চাই শরিফুল কত দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
সুপার এইটে পর্বের আগে শরিফুল সুস্থ হয়ে উঠবেন আশা করা হচ্ছে। কিন্তু গ্রুপ পর্বের বাঁধা বাংলাদেশ টপকাতে পারে কিনা, সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office