শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নবিকে সরিয়ে শীর্ষে স্টয়নিস; তৃতীয়স্থানে সাকিব

খেলা ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবিকে সরিয়ে শীর্ষে স্টয়নিস; তৃতীয়স্থানে সাকিব

সংগৃহীত ছবি

আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তালিকার শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

দুই ধাপ এগিয়ে পঞ্চমস্থান থেকে তৃতীয় স্থানে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আজ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিলেন নবি। সপ্তাহের চাকা ঘুড়তেই নবিকে টপকে সিংহাসন দখলে নিলেন স্টয়নিস। এ সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৫৯ রান ও নামিবিয়ার বিপক্ষে ৯ রানে ২ উইকেট তিনি। এতে ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেন স্টয়নিস।

২২২ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা।

শীর্ষস্থান হারানোর পর এ সপ্তাহে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪ ও নেপালের বিপক্ষে ১৭ রান করার পাশাপাশি ৯ রানে ২ উইকেট শিকার করেন তিনি। ফলে ১০ রেটিং বাড়িয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।

তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন গেল সপ্তাহে শীর্ষে থাকা নবি। তার রেটিং এখন ২১৩।

বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়ার পরও বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৬৩২ রেটিং নিয়ে ১৪তম স্থানে আছেন তিনি। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা অবস্থান।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। এ সপ্তাহে তিন ধাপ পিছিয়ে ৩০তমস্থানে নেমে গেছেন হৃদয়। তার রেটিং ৫৫৮।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office