শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

অর্থনীতি ডেক্স   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

সংগৃহীত ছবি

জেলার হিলি স্থলবন্দর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভারতের সাথে ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে পুরো দমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে । বিষয়টি আজ শনিবার দুপুর ১২ টায় নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

পুনরায় আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দিনাজপুর হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ।তিনি জানান, আজ শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১টি পূণ্য বোঝাই ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানি করা ভারতীয় পণ্যগুলো যথারীতি হিলিস্থল বন্দর পানামা পোটে’ খালাসের কাজ চলছে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। উভয় দেশের যাত্রী পারাপারে কোন অসুবিধা হয়নি। এমনকি পবিত্র ঈদুল আজহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পুনরায় পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office