শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রাসেলস ভাইপারকে বিদায় জানালেন পরীমণি!

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাসেলস ভাইপারকে বিদায় জানালেন পরীমণি!

সংগৃহীত ছবি

ঢাকাই চিত্রনায়িকা প‌রীম‌ণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। শোনা যাচ্ছে, চাকরি হারাতে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ‌্যতামূলক অবসর দিতে পিএস‌সির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই দিনে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি।

সংবাদগুলো নিয়ে যখন সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই একটি স্ট্যাটাস দিয়ে আলোচনা আরও চাউর করে দিলেন পরীমণি। মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার।’

যদিও পরীমণি ওই ফেসবুক পোস্টের মন্তব্য ঘর বন্ধ রাখেন। তবে নেটিজেনরা ধারণা করছেন, তার এই পোস্ট সামাজিক মাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office