শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

বিনোদন ডেক্স   |   রবিবার, ২৫ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল এই ব্যান্ডদলটি।

জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করেন গহর। লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’ বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটের একটি লিংক শেয়ার করেন তিনি। সেই লিংক থেকে জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে গাইবে ব্যান্ড জাল।

কনসার্টটির আয়োজক অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

জানা গেছে, ‘জালের’ পাশাপাশি গান পরিবেশন করবে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডদলও। তবে কোন ব্যান্ডগুলো থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এ কনসার্টে অংশ নিতে দর্শকদের টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।

২০০২ সালে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম ও গহর মমতাজ মিলে উদ্যোগ নেন একটি ব্যান্ড গঠন করার। জাল নামের সেই ব্যান্ডে পরের বছর যোগ দেন ওমর নাদিম ও সালমান অ্যালবার্ট। ২০০৪ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে বিশ্বব্যাপী। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ব্যান্ডটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office