শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ফিতা কাটতে পারেন, বন্যার্তদের কাছে যেতে পারেন না- তোপের মুখে অপু

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিতা কাটতে পারেন, বন্যার্তদের কাছে যেতে পারেন না- তোপের মুখে অপু

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যাদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে থাকার।

তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেকে কটু কথাও শুনছেন। বিশেষ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, তাদের হয়ে কাজ করেছেন- সেসব তারকারা তোপের মুখে পড়ছেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গেও এমন কিছু ঘটনাই চোখে পড়েছে। যেখানে বন্যার্তদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও কটু কথা শুনতে হয়েছে এই নায়িকাকে।

সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অপু জানান, বন্যার্তদের আর্থিক সহযোগিতায় করছেন তিনি।

এই নায়িকা জানান, দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।

এই স্ট্যাটাসের পরই ভক্তদের রোষানলে পড়েন অপু। একজন লেখেন, ‘ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যার্তদের কাছে যেতে পারেন না। এসব ভণ্ডামি ছাড়েন।’

অপর একজন প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, ‘আপার (শেখ হাসিনা) সঙ্গের ছবিগুলো কেন সরালেন।’ কেউ লিখেছেন, ‘দান করছেন সেজন্য ধন্যবাদ। কিন্তু যে বাটপাড়ি করেছেন সেইগুলো মানুষ মনে রাখবে।’

কেউ কেউ আবার শেখ হাসিনার দোসর বলে যেমন তকমা দিচ্ছেন এই নায়িকাকে। কেউ বলেছেন সুবিধাভোগী। অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক, বিভিন্ন সময় দলটির হয়ে প্রচারণা, মনোনয়ন প্রত্যাশার প্রসঙ্গ টেনে এনেছেন। বিশেষ করে ছাত্রদের আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office