শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

অস্ট্রেলিয়া বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়া বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন জানিয়েছেন, বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে অস্ট্রেলিয়া ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে।

অস্ট্রেলীয় রাষ্ট্রদূত আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।

বৈঠকে সিম্পসন ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক মাসুল এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বলেন, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক ও নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাঁর সদিচ্ছার জন্য দেশটিকে ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office