শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনী

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনী

সংগৃহীত ছবি

ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী সোহিনী সরকার রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এসেছেন।

আগামী সেপ্টেম্বরের ‘মহামিছিল’-এর ১১ দফা দাবির কথাও জানিয়েছেন। ‘আমরা তিলোত্তমা, আমাদের দাবি’ শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার কোনও শিল্পীর রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী।

ফেসবুক লাইভে সোহিনী এক নেটিজেনের প্রশ্নের সূত্র ধরে বলেন, ‘আমার মতে, কোনও শিল্পী যেকোনও রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনও পদে যেতে পারেন না। কোনও শিল্পীর এই ২০২৪ সালে কোনও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ আমি একা পদে নেই।’

তিনি আরও বলেন, ‘আমার উপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনও শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনও শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না, কেউ গেলেও তার বিরোধিতা করি।’

তবে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। পদে থাকার ঘটনাও প্রায় সকলেরই চেনা। কারণ বিজেপি হোক কিংবা তৃণমূল – প্রত্যেক রাজনৈতিক দলেই তারকাদের পদে থাকার বহু উদাহরণ রয়েছে।

গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার আর জি কর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে এখনও পর্যন্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।

বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টও হয়েছে। তবে তদন্ত নেওয়ার পর নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তার করেনি সিবিআই। কবে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের রহস্যের জট খুলবে? কবে সুবিচার পাবেন সদ্য সন্তানহারা বাবা-মা? এমন একাধিক প্রশ্নে আপাতত মুখর মহানগরী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office