শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর অভিযানে আইএসের ১৫ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর অভিযানে আইএসের ১৫ সদস্য নিহত

সংগৃহীত ছবি

ইরাকের পশ্চিমাঞ্চলে আমেরিকান ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের ১৫ জন সদস্য নিহত হয়েছে। সেখানে এ অভিযান চলাকালে সাত মার্কিন সেনা আহত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছে, বৃহস্পতিবার ভোরে ইসলামিক স্টেট গ্রুপের নেতাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এতে আইএসআইএসের ১৫ সদস্য নিহত হয়েছে। সেখানে অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সেন্টকম জানায়, সেখানে আইএস সদস্যরা নানা ধরনের অস্ত্রে সজ্জিত ছিল।

এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অভিযানের সময় সাত মার্কিন সৈন্য আহত হয়েছে।

আহত সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

সেন্টকম আরো জানায়, ‘আইএসআইএস এ অঞ্চলের, আমাদের মিত্রদের, সেইসাথে আমাদের মাতৃভূমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের জোট এবং ইরাকি অংশীদারদের পাশাপাশি মার্কিন সেন্টকম এ গ্রুপের সন্ত্রাসীদের দমনের কাজ অব্যাহত রাখবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office