শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

গাজায় আটক জিম্মি মুুক্তি নিয়ে মার্কিন আলোচকদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ও হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও হামাস যুদ্ধে আটক জিম্মি মুুক্তি নিয়ে একটি চুক্তির লক্ষ্যে সোমবার মার্কিন আলোচকদের সাথে বৈঠকে বসবেন।

গাজায় এক মার্কিন নাগরিকসহ ছয় জিম্মির মৃত্যর পর বাইডেন এ বৈঠকে বসবেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

বৈঠকের জন্যে বাইডেনের দাপ্তরিক কাজের সূচিতে কিছু রদবদলও আনা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অংশ নিচ্ছেন।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এক বিবৃতিতে বৈঠকের ঘোষণা দিয়ে বলা হয়, বৈঠকে বাইডেন ও হ্যারিস শনিবার ফিলিস্তিন গ্রুপ হামাসের হাতে মার্কিন নাগরিক হার্শ গোল্ডবার্গ-পলিনসহ আরো পাঁচ জিম্মির নিহত হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আলোচনাকারী দলের সাথে বৈঠকে বসবেন। বৈঠকে অবশিষ্ট জিম্মিদের নিশ্চিত মুক্তি নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে কয়েকমাসের আলোচনা সত্বেও চূড়ান্ত কোন সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব হয়নি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ইসরাইলে বড়ো ধরনের আকস্মিক হামলা চালায়। এ সময়ে হামাস ২৫১ ইসরাইলিকে জিম্মি করে রাখে। গাজায় এখনও ৯৭ জনকে জিম্মি করে রাখা রয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।

এরআগে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিকালে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office