শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

নোবেল পুরস্কার ২০২৪ : কবে কোন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা হবে

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

অপেক্ষার পালা শেষ! কাল সোমবার (৭ অক্টোবর) থেকে ঘোষণা করা হবে নোবেল পুরস্কার। যা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।

কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে সেটিও জানিয়ে দিয়েছে নোবেল কমিটি।

সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিচে দেওয়া হলো পুরস্কার ঘোষণান দিন তারিখ।

৭ অক্টোবর : এদিন ঘোষণা হবে ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার।

৮ অক্টোবর : পদার্থবিদ্যার বিজয়ীর নাম ঘোষণা হবে এদিন।

৯ অক্টোবর : রসায়ন ক্যাটাগরির বিজয়ীর নাম জানা যাবে। পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে।

১০ অক্টোবর : এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কার।

১১ অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে।

১৪ অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

এদিকে নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।

পাকিস্তানের শিশু অধিকারকর্মী মালালা ইউসুফজাই ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান। যা কোনো সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office