শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

গাজায় এক দিনে নিহত ৭৭, মোট নিহত ৪২ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ইসরায়েলি বাহিনীর এক বছর ধরে চলমান সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪১ হাজার ৯০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন ৭৭ জন।

এছাড়া আহত হয়েছেন আরও ৯৭ হাজার ৩০৩ জন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছে। এর মধ্যে দিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৪১ হাজার ৯০৯ জন এবং আহতের সংখ্যা ৯৭ হাজার ৩০৩ জনে পৌঁছালো।”

“তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বহু মানুষ বিভন্ন ভবনের ধ্বংস্তূপের তলায় চাপা পড়েছে। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করে হামাস এবং তাদের মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের (পিআইজে) অন্তত এক হাজার সশস্ত্র যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০৫ জনকে হত্যা করে তারা। নিহতদের অধিকাংশই বেসামরিক। সেইসঙ্গে জিম্মি হিসেবে ২৪২ জনকে ধরে নিয়ে যায় যোদ্ধারা। এই জিম্মিদেরও বড় অংশ বেসামরিক।

বস্তুত ১৯৪৭ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ছিল রাষ্ট্রটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা। হামাসের সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় এক লাখ।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করে আসছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। সেখানে একটি একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয়পক্ষকে রাজি করাতে বিস্তর চেষ্টাও করা হয়েছে। কিন্তু হামাস এবং ইসরায়েল— কোনো পক্ষই স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে চলতে সম্মত হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office