শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরকালে মিনিস্টার ইন ওয়েটিং হিসাবে যত্নশীল ও চমৎকার সাহচর্যের জন্য কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি আব্দুর রাজ্জাককে দেওয়া এক পত্রে এ ধন্যবাদা জানান মোদি। পত্রে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ‘আমার সংক্ষিপ্ত ও ব্যস্ত ভ্রমণসূচির সফল বাস্তবায়নের জন্য ভ্রমণকৃত স্থানগুলোর সকল বিষয়ের প্রতি আপনার বিশেষ মনোযোগ আমাকে অভিভূত করেছে। আমি যেসব এলাকা ভ্রমণ করেছি সেসব এলাকার কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আপনার ব্যক্তিগত সুসম্পর্কের বিষয়টি প্রত্যক্ষ করেছি।’

নরেন্দ্র মোদি বলেন, সফরকালে কৃষিমন্ত্রীর সাথে যেসব বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কৃষিমন্ত্রীর সাথে এ আলোচনা ও মত বিনিময়ে তিনি আনন্দিত।

গত ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office