শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সালাম মাহমুদ-এর কবিতা ‘পত্রগুলো’

  |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পত্রগুলোর কথা কখনো ভুলতে পারিনি, সুঘ্রাণযুক্ত পত্র, প্রতিনিয়ত আমাকে
বিমোহিত করে তোলে, হৃদয়ের মাধুরি মিশিয়ে কত আদার মাখা শব্দ
কত বাহারি রং মিশে থাকতো পত্রগুলোর শরীর জুড়ে।

সকালে-বিকালে হাতে-হাতে পত্র আসতো, লালখাম, পত্রের সাথে সন্দেশ থাকতো
বিভিন্ন রকম পিঠা থাকতো, পরবর্তী পত্রের সাথে কোন পিঠা থাকবে, তাও লিখা থাকতো
পত্রের দ্রুত উত্তর চাই, নইলে অভিমান…

যত্ন করে পত্রগুলো গোপন স্থানে রাখা হতো, পত্র পড়ে অজানা কত অনুভূতি জাগতো
চোখের সামনে রঙিন স্বপ্ন শুধু ভাসতে আর ভাসতো

গভীর নিস্তব্দ রাত, নীরবে বসে পত্র লিখা হতো, পত্র লিখতে কখনো
চোখের জলে কাগজ ভিজতো, মানুষটাকে খুশি করতে কত শব্দ খোঁজা হতো অভিধানে

স্মৃতিগুলো এখন খুব বেশি মনে পড়ে, একটু অন্ধকার হলে সবুজ সংকেত আসতো
এই বুঝি পত্র আসার সময় হলো, প্রাণের ভেতর উৎসব মুখর আনন্দ, নতুন পত্র পাব
পত্রের মাঝে নতুন কী-যে থাকবে!

সময়, হায়রে সময়! এখন তুমি কোথায় গেলে, কোনদিকে তোমাকে পাব
তোমার বুকে স্মৃতি নিয়ে কবে আমার ঘুমোতে যাব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office