নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | ২২২ বার পঠিত | পড়ুন মিনিটে
কাতারস্থ কুলাউড়া বাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’, কাতার-এর নব নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় সম্প্রতি।
কমিটিতে সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাদ উদ্দিন এবং সাংগঠিক সম্পাদক পদে আলাউদ্দিন তালুকদার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। তাদের নেতৃত্বে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নতুন কমিটি ‘কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন’কে আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে আসার জন্য তারা মনেপ্রাণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।
কমিটি গঠনের সময় কাতারে অবস্থানরত কুলাউড়ার সকল পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক সাদ উদ্দিন বলেন, ‘দেশে বিদেশে অবস্থানরত রাজনৈতিক সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের ,হিংসা নয় বিদ্বেষ নয় সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুলাউড়া বাসীর স্বার্থে আসুন সবাই মিলে মিশে একহয়ে কাজ করি। মুরব্বিদের সম্মান করি , আমার হয়তো এই সামাজিক প্রেক্ষাপট সুদৃঢ় করতে -অথবা রাজনৈতিক দ্বিধাবিভক্তির কারণে কারো মনে আঘাত অথবা কষ্ট দিয়ে থাকলে, এই মহিমান্বিত রহমত বরকত ও নাজাতের মাসের উসিলায়, আমি কায়মনে সবার কাছে ক্ষমা প্রার্থী। একজন মুসলমান হিসেবে আমাকে নিজগুণে ক্ষমা করবেন। এবং কুলাউড়ার অবস্থানরত সকলের প্রতি অনুরোধ, প্রবাসের মাটিতে আমরা যেনো আমাদের এই কুলাউড়া কে কলুষিত এবং বদনামি ও কলঙ্কিত না করি।
কুলাউড়া বাসীদের হৃদয়-নিংড়ানো শুভ কামনায় লালিত হয়ে গড়ে উঠা সংগঠন আজকের এই কুলাউড়া ওয়েলফেয়ার এসােসিয়েশন কাতার। আমাদের প্রকৃতি, জলবায়ু, চোখ জুড়ানো সবুজ শ্যামল ও সম্পদরাজির পাশাপাশি রয়েছে মানুষের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা সরলতা, সহজ-সরল জীবনযাপন, স্নেহ-মমতা ও সৌহার্দ্যের অফুরন্ত ভান্ডার।
আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অঞ্চল বৃহত্তর কুলাউড়া। পরম করুণাময়ের এ সীমাহীন আশীর্বাদের জন্য আমরা মহান রবের কাছে চির কৃতজ্ঞ।’