শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জান্নাত তায়েবা’র কবিতা : দূর দিগন্তের ইশারা

  |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হারিয়ে যেতে ইচ্ছে করে, এই নগরীর কংক্রিট-কোলাহল ফেলে,
তোমায় নিয়ে ঐ সবুজ তেপান্তরে, যেখানে আলোছায়ার খেলা চলে।
যেন এক নির্বাসিত পাখির জুটি, উড়াল দেবে মেঘেদের ভাঁজে,
পিছনে পড়ে থাক ধুলো, ভিড় আর যন্ত্রণা-ডোবা ব্যস্ততা কাজে।

যেখানে থাকবে না কোনো জনপদের আগ্রাসী নিঃশ্বাস,
থাকবে শুধু পাখিদের কাকলি, আর মৃদু বাতাসের বিশ্বাস।
নিস্তব্ধতা ভাঙবে যখন তোমার অস্ফুট কথামালায়,
আমার চোখ তখন মগ্ন হবে, তোমার তারাভরা চোখের তারায়।

তোমার দৃষ্টি যখন ছুঁয়ে দেবে, পাগল করা এক মায়া-বাঁধন,
মুহূর্তেই ভুলে যাবো সব পিছুটান, তুমিই হবে একমাত্র কারণ।
রাত্রিগুলি সাজবে তখন জ্যোৎস্নার আবীর মেখে,
আমার মন হারিয়ে যাবে তোমার অন্তর ছোঁয়া গান দেখে।

সেই গানে আমি দেবো সুর, মিলিয়ে নেবো হৃদয়ের তান,
আমাদের যুগল পথচলা—সে তো অনন্তের দিকে অভিযান।
আর কোনোদিন থামবে না এই যাত্রা, এই ভালোবাসার স্রোত,
আমরাই হব সেই দূরের দিগন্ত, যেখানে প্রেমের আলো জ্বলে অবিরত।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office