শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বিডি থাই ফুড। সূত্র মতে, এমবি ফার্মার দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে বিডি থাই ফুডের দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। এছাড়া, টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জি ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office