নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম অর্থনৈতিক ও বাণিজ্যকেন্দ্র যশোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর ১৯তম শাখা। বুধবার সকালে যশোর শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আরএন রোডে নতুন শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংকের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) জনাব এ কে এম আওলাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত; চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব সিআরএম জনাব হাসি রানী বেপারী; চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) জনাব মো: তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশন্স জনাব শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান; হেড অব জিএসডি (চলতি দায়িত্ব) জনাব জাহিদ ইবনে আনোয়ার এবং যশোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. রোকনুজ্জামানসহ উ”চপদ¯’ কর্মকর্তা, ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকেরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এ কে এম আওলাদ হোসেন বলেন, “যশোর বাংলাদেশের প্রাচীনতম ও সমৃদ্ধ জেলা। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মতো এখানকার অর্থনৈতিক সম্ভাবনাও অসীম। বেনাপোল ¯’লবন্দর, নওয়াপাড়া শিল্পাঞ্চল, গদখালী ফুলচাষ, উন্নত কৃষি, মাছের হ্যাচারি -সব মিলিয়ে এই অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কমিউনিটি ব্যাংকের এই নতুন শাখা যশোরের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে।”
বিশেষ অতিথি জনাব আহম্মদ মুঈদ তাঁর বক্তব্যে বলেন, “কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল জনগণের ব্যাংকিং সেবা সহজ করা। যশোরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
ব্যব¯’াপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত বলেন, “যশোর অঞ্চলের কৃষি, এসএমই, আমদানি–রপ্তানি, শিল্পখাত ও সেবা খাতকে কেন্দ্র করে আমরা বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করব। আমাদের সেভিংস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ডিপিএস-এফডিআর, পার্সোনাল-হোম-কার লোন, ট্রেড ফাইন্যান্স, সিএসএমই প্রোডাক্ট এবং ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে ¯’ানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, যশোরের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে কমিউনিটি ব্যাংক এখানে এসএমই উদ্যোক্তা, কৃষক, ফুলচাষী, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য সহজ, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শাখাটি চালু হওয়ায় যশোরবাসীর ব্যাংকিং প্রয়োজন আরও সহজ হবে বলে ¯’ানীয় ব্যবসায়ী ও গ্রাহকেরা আশা প্রকাশ করেন।