শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

উত্তরা ফাইন্যান্সের কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রায় এক কোটি দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আবুল ফয়েজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন— উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, রিল্যাক্স পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুরুল ইসলাম ও এমডি সোয়াইবুল ইসলাম।

এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কোনো ধরনের প্রয়োজনীয় রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন বা অনুমোদন না নিয়ে প্রতিষ্ঠানের ৩০ লাখ টাকা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তর করেন। পরবর্তী সময়ে ওই অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করা হয়। ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সুদসহ যার পরিমাণ দাঁড়ায় এক কোটি এক লাখ ৮৬ হাজার ৮২৮ টাকা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯a ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office