শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কুলাউড়ায় চুরির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন ঘন গরু-মহিষ, দোকানপাট ও ঘর-বাড়ি চুরি, ডাকাতি ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভূকশিমইল ইউনিয়নবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সমাজকর্মী জাকারিয়া আলম মিতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আফজাল হোসেন সাইদ, ইলিয়াস আলী, শেখ জিয়াউর রহমান মিন্টু, সাবেক ইউপি সদস্য হোসেন খান, মাতাব উদ্দিন, মাওলানা আফজল হেসেন, সমাজকর্মী ও ব্যবসায়ী মিসবাউল বাশার বাবু, হেলাল মিয়া, কামাল উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, নিজাম আহমদ, খয়ের আহমদ, ৬টি গরু চুরি হওয়া ভুক্তভোগী পাকি মিয়া, ৩ টি গরু চুরি হওয়া ভুক্তভোগী মাতাব মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘন ঘন চুরি সংগঠিত হচ্ছে। বিশেষ করে এলাকার মানুষের গৃহপালিত গরু-মহিষ, দোকানপাট ও ঘর-বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে। এসব ঘটনায় বারবার আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় মানুষ ফুঁসে উঠেছে। ইউনিয়নে সন্ত্রাসের বিরুদ্ধে এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। অপরাধ নির্মুলে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হলো। এই সময়ের মধ্যে প্রশাসন যদি এলাকাবাসীর সাথে আলোচনায় বসে আমাদের দাবি দাওয়া না মানে তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, ভুক্তভোগী একজন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ভূকশিমইল ইউনিয়নে দ্রুত বিট পুলিশিং সভা করে স্থানীয় সুধীজনদের সাথে আলোচনাপূর্বক রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office