শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘শিশু বক্তা’ রফিকুলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামকে। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টায় র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় স্থানান্তর করা হয় তাকে।

গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ বিষিয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রফিকুল ইসলামকে আজ শনিবার সকাল সোয়া ৯টায় জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সকাল ১০টায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘শিশু বক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাব বাদী হয়ে গত ৭ এপ্রিল রাতে মামলাটি করে। মামলায় অভিযোগ করা হয়, তিনি (রফিকুল) আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

তার আগে গত বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘শিশু বক্তা’ রফিকুলকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office