শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

আইডিআরএ’র বিবেচনায় দেশের সেরা বীমা কোম্পানির তালিকায় যারা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বীমা খাতে ইতিবাচক ইমেজ গঠন, জনসাধারণের আস্থা পুনরুদ্ধার এবং ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ১৩টি বিমা কোম্পানি নির্বাচন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে ছয়টি জীবন বিমা ও সাতটি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বীকৃতি দিতে আইডিআরএ ‘ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছে।

আইডিআরএর ১৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আইডিআরএ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের আলোকে লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বিমা কোম্পানিগুলোর মধ্যে সার্বিক সুশাসন, আর্থিক সক্ষমতা ও বিভিন্ন কর্মদক্ষতা সূচক পর্যালোচনা করে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়ার জন্য প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে।

নন-লাইফ বীমা খাতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, চতুর্থ স্থানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। আর পঞ্চম স্থান যৌথভাবে অর্জন করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লাইফ বীমা খাতে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ স্থানে জীবন বীমা করপোরেশন। আর পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ জানিয়েছে, শিগগির আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড হস্তান্তরের সময়সূচি ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office