শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ডায়মন্ড লাইফের সিইও পদে রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. রফিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২২ জানুয়ারি তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. রফিকুজ্জামান ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মো. রফিকুজ্জামান ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন। সেখানে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসনসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office