শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ।

আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ। আজ মঙ্গলবার দুপুরে হাবিব তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি বিয়ে করেছেন। কবে, কখন বিয়ের কাজটি সেরেছেন, তা উল্লেখ করেননি।
ছেলের বিয়ের বিস্তারিত জানেন না বাবা ফেরদৌস ওয়াহিদও। তিনি এখন মুন্সিগঞ্জের বাড়িতে। হাবিবের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমিও শুনেছি, হাবিব বিয়ে করেছে। ’
হাবিব তাঁর ফেসবুক পোস্টে জানান, তাঁর স্ত্রীর পারিবারিক নাম আফসানা চৌধুরী। এটি তাঁর তৃতীয় বিয়ে।

সোমবার ফোনে হাবিব জানান বিয়ের কথা, ফেরদৌস ওয়াহিদ বলেছেন, অভিনন্দন
ফেরদৌস ওয়াহিদ জানালেন তিনি সোমবার হাবিবের বিয়ের কথা জেনেছেন

ফেসবুকে বিয়ের খবর জানিয়ে হাবিব লিখেছেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’ ফেসবুকে হাবিবের এই পোস্টের নিচে তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভকামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে লুবায়না নামের এক তরুণীর সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office