শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

সোমবার (২৬ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আধুনিক ব্যাংকিংয়ে টিকে থাকতে ও নেতৃত্ব দিতে হলে প্রতিটি শাখা ব্যবস্থাপককে হতে হবে একজন দূরদর্শী, দক্ষ ও নৈতিক ব্যাংকার। নেতৃত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও কৌশল এই কোর্সে শেখানো হবে, যা ভবিষ্যতে উচ্চতর দায়িত্ব পালনে সহায়তা করবে।

তিনি আরও বলেন, নৈতিক ব্যাংকিং চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য। দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্বই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সফলতা বয়ে আনে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেকসই প্রবৃদ্ধি ও সেবার উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office