শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

সরকারের আশ্বাসে টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্পিনিং খাতে চলমান সংকট দ্রুত সমাধানে সরকারের দৃঢ় আশ্বাসের পর টেক্সটাইল মিল বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিটিএমএ জানায়, গত ২৭ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে স্পিনিং খাতের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপদেষ্টা খাতটির সমস্যার যৌক্তিকতা স্বীকার করে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দেশের রপ্তানি বাণিজ্যে স্পিনিং শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকার এ খাতকে সচল রাখতে বদ্ধপরিকর।

সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগ, ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিটিএমএ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা শিল্প খাতের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

এসময় জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সরকারের এই আশ্বাস এবং চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতির প্রেক্ষাপটে বিটিএমএ ১ ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ রাখার কর্মসূচি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, দ্রুত সমস্যার সমাধান হলে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং কর্মসংস্থান সুরক্ষিত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office