শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আন্তর্জাতিক নারী দিবসে ডেল্টা লাইফের আলোচনা সভা

বিজ্ঞপ্তি   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কমপক্ষে ৭০% নারী কর্মী। সেই সকল নারীদেরকে শামিল করে ও তাদের সম্মানে ডেল্টা লাইফ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন করেছে। রোববার (০৮ মার্চ) কোম্পানির কার্যালয়ের কনফারেন্স হলে এই আয়োজন করা হয়।

সকল কর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে এ বছরের প্রতিপাদ্য ‘দাও অর্জন করো নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ’ বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন ইভিপি জৈবুনারা (অবলিখন) । শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।

প্রধান অতিথি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে) সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেল্টা লাইফ নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ তৈরী ও নারী ক্ষমতায়নে কাজ করে চলেছে।

নারীদের বক্তব্য, গিফট হ্যাম্পার প্রদান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office