শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী জয়িতা ঈদ মেলা-২০২৬

বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আন্তর্জাতিক নারী দিবস ও ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী ‘জয়িতা ঈদ মেলা-২০২৬’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ১৪ মার্চ, ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

৮ মার্চ রোববার দুপুর ৩টায় জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ মঞ্জুরা আফরোজ মেলার শুভ উদ্বোধন করেন। দেশীয় পণ্যের সমাহারে মুখর হয়ে উঠেছে পুরো মেলার পরিবেশ। এবারের মেলায় অংশ নিচ্ছেন প্রান্তিক ও শহুরে মিশেলের তরুণ ও নারী উদ্যোক্তারা। হেরিটেজ পণ্য, পোশাক, গয়না, হস্তশিল্প, পরিবেশবান্ধব পণ্যসহ নানা ধরনের সৃজনশীল পণ্য সামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে। তরুণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন রকম গহনা ও প্রাকৃতিক রঞ্জক ব্যবহার করে তৈরি ন্যাচারাল ডাই।

এই মেলার একটি বিশেষ দিক হলো শুধুমাত্র নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। এ উদ্যোগের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরা এবং সমাজে ইতিবাচক অন্তর্ভুক্তির বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া জেগেছে এ মেলা নিয়ে।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, জয়িতা ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন দেশীয় উদ্যোক্তাদের জন্য গুরুত্ব বহন করে। এখানে তারা নিজেদের কাজ সরাসরি মানুষের সামনে তুলে ধরতে পারছেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেও ভূমিকা রাখছে।

জয়িতা ফাউন্ডেশনের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা নতুন অনুপ্রেরণা পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে তাদের পরিধি আরো বিস্তৃত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office