শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রেমিট্যান্স উৎসবে গ্রাহকের হাতে মোটরসাইকেল তুলে দিল ইসলামী ব্যাংক

বিজ্ঞপ্তি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রেমিট্যান্স উৎসব কর্মসূচির আওতায় রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল উপহার পেয়েছেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান।বাংলাদেশের সংস্কৃতি

বুধবার (১১ মার্চ) ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখার প্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার এবং সহকারী অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।

ব্যাংক সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য এই বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে।

এ ছাড়া রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য রয়েছে আরও বিভিন্ন ধরনের সাধারণ উপহার। আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এই অফার চালু থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office