শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে সম্মিলিত অ্যাকশনে যাচ্ছে ফেসবুক-টুইটার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ফাইল ছবি

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্প-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনায় বসেছে ফেসবুক ও টুইটার। এর সঙ্গে যোগ দিয়েছে অ্যামাজন। উসকানিমূলক কার্যক্রমের লাগাম টানতে বিশ্বব্যাপী প্রভাবশালী তিন টেক জায়ান্ট এ উদ্যোগ নিয়েছে। খবর এএফপি, ওয়াশিংটন পোস্টের।

এনডিটিবির খবরে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে এমন নজিরবিহীন ঘটনার পর ওয়েবসাইটগুলো এমন পদক্ষেপ নিয়েছে।

এদিকে ক্যাপিটল হিলে হামলার প্রায় ৪৮ ঘণ্টা পর ট্রাম্পপন্থীদের অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করেছে টুইটার। ট্রাম্প-সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। সবশেষে ট্রাম্পের অ্যাকাউন্টটিও স্থায়ীভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা কিউঅ্যাননের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় সময় সোমবার টুইটার এক ঘোষণায় এ কথা জানায়।

টুইটার বলেছে, ‘নাগরিক ঐক্য বজায় রাখা নিয়ে আমাদের যে নীতিমালা রয়েছে, ট্রাম্প তা বারবার ও ভীষণভাবে লঙ্ঘন করেছেন। তাই তার করা তিনটি টুইট আমরা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি।

ব্লগপোস্টে টুইটার জানায়, গত শুক্রবার বিকাল থেকে কিউঅ্যাননের বার্তা শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করে টুইটার। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা ও আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। কিউঅ্যানন হলো উগ্র দক্ষিণপন্থি একটি তত্ত্ব এই মতবাদ ষড়যন্ত্র তত্ত্বের পাশাপাশি সংঘটিত সহিংস ঘটনাকে সমর্থন করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office