শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তিতে নতুন সূচি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন শনিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সূচি অনুযায়ী কার্যক্রম চলবে।

নতুন সময়সূচি অনুযায়ী হাই ভ্যালু চেক নিষ্পত্তি হবে (ব্যাচ/বিএসিপিএস) দুপুর ১২টার মধ্যে জমা, নিষ্পত্তি দুপুর ২টার মধ্যে। রেগুলার ভ্যালু চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে জমা, নিষ্পত্তি বিকেল ৪টার মধ্যে। বিইএফটিএন আগের সময়সূচি অপরিবর্তিত থাকবে আর আরটিজিএস লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা (বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রা)।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্নের ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা সকাল ১০টা-বিকেল সোয়া ৪টা, বৈদেশিক মুদ্রা সকাল ১০টা-বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর অনলাইন গ্রাহক লেনদেন (বাংলাদেশি মুদ্রা) হবে সকাল ১০টা-বিকেল ৪টা পর্যন্ত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office