শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞপ্তি   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গ্রাহকদের একই স্থান থেকে ব্যাংকিং ও বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংক্যাসুরেন্স চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।

এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির শাখাগুলো থেকেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পলিসি গ্রহণ ও প্রিমিয়াম জমা দেয়ার সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান এবং হেড অব ব্যাংক্যাসুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুন।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার এবং চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office