শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সব আলোচনা বন্ধ করল ইরান

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সব আলোচনা বাতিল করেছে ইরান। একইসঙ্গে তেহরানের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের ওপর পাল্টা নিষেধাজ্ঞাও আসতে পারে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ কথা জানিয়েছেন। খবর ইরনার।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কঠোর নিন্দা জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, ইউরোপীয় জোটের পক্ষ থেকে নেয়া এই পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। ইরান মনে করে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অমানবিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ হতে ইরানের আট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করারও ঘোষণা দিয়েছে ইউরোপীয় সংস্থাটি।

যেসব ব্যক্তির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি রয়েছেন। এছাড়া, তিন ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সাঈদ খাতিবজাদে বলেন, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা তাদের জন্য লজ্জা যারা মানবাধিকার রক্ষার দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office