শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রেসিডেন্ট হতে চান দ্য রক

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ডোয়ানে জনসন। প্রকৃত নাম এটা হলেও মানুষ তাকে বেশি চেনে ‘দ্য রক’ হিসেবে। কারণ, রেসলিংয়ে তিনি বিশ্বের হাতেগোনা কয়েকজনের মধ্যে একজন। হয়েছিলেন চ্যাম্পিয়নও। এ জন্য রিংয়ে তিনি দ্য রক হিসেবে পরিচিত। রেসলিংয়ে যেমন, তেমনি হলিউডে ছবি করে সমান জনপ্রিয় তিনি।

রেসলিং থেকে হলিউড। এরপর তার গন্তব্য কোথায়! তিনিই জানিয়েছেন যদি জনগণ চায় তাহলে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করতে চান। গত সপ্তাহে অনলাইনে পিপলসে’র এক জরিপে শতকরা ৪৬ ভাগ মার্কিনি তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন। ৪৮ বছর বয়সী দ্য রক জনগণের এমন রায়ে উদ্বেলিত। এতে বলা হয়, রেসলিংয়ে বিখ্যাত হলিউডের এই তারকা নিশ্চিত করেছেন রাজনীতিতে তার আগ্রহ আছে।

গত সপ্তাহে ডোয়ানে জনসনকে নিয়ে যে জরিপ প্রকাশিত হয়েছে, তার একটি স্ক্রিনশট দিয়ে শনিবার ইনস্টাগ্রামে রক লিখেছেন, জরিপের ফলে তিনি ভীষণ খুশি। তিনি বলেন, আমি মনে করি না দেশের প্রতিষ্ঠাতা জনকরা কখনও টাক, গায়ে ট্যাট্টু আঁকা, অর্ধেক কৃষ্ণাঙ্গ, অর্ধেক সামোয়ান, পিকআপ চালক একজন বাজে মানুষকে তাদের ক্লাবে যুক্ত করবেন বলে স্বপ্ন দেখেছেন। কিন্তু যদি সেটা হয় তাহলে আপনাদের, জনগণকে সেবা দিতে পারলে আমি সম্মানীত বোধ করবো। সূত্র : দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office