শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এনসিসি ব্যাংকে নারীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিসি ব্যাংকে নারীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

এনসিসি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য “মাইন্ড ম্যাটার্স: ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর উইমেন” শীর্ষক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করেছে, যা ব্যাংকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

সোমবার (৪ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাসিম জাহান। তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক— যেমন মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য— নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন।

এছাড়া, অংশগ্রহণকারীদের ডিপ্রেশন অ্যানজাইটি স্ট্রেস স্কেল এবং পেশেন্ট হেলথ কোয়েশ্চেনার এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়। এসব টুলস অংশগ্রহণকারীদের নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে এবং প্রাথমিক পর্যায়ে চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা শনাক্ত ও ব্যবস্থাপনায় সহায়তা করে।

এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেন ব্যাংকিং নিগাত মমতাজ কর্মশালাটি সঞ্চালনা করেন। এনসিসি ব্যাংকের ১৪২ জন নারী কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিভিন্ন শাখার নারী কর্মকর্তাবৃন্দ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

বর্তমান পরিবর্তনশীল কর্মপরিবেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে ব্যাংকের এ ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office