শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে ভিজিল্যান্স টিমের যাচাই-বাছাই সভা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে ভিজিল্যান্স টিমের যাচাই-বাছাই সভা

নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন ০ শতাংশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) গঠিত ভিজিল্যান্স টিমের যাচাই-বাছাই ও অভিযোগ শুনানি কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভিজিল্যান্স টিমের অভিযোগ শুনানি কমিটির কনভেনার বেলাল আহমেদ।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. ওমর ফারুক, এনডিসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন ০ শতাংশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অনুযায়ী বিআইএ ইতোমধ্যে ১১ সদস্যের একটি ভিজিল্যান্স টিম গঠন করেছে। পাশাপাশি আইডিআরএ থেকেও ৭ সদস্যের একটি পৃথক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

উভয় টিম নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে কাজ করছে। কমিশন সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আইডিআরএ’র ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (আইআইএমএস) মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এরপর অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয়।

প্রাথমিক যাচাইয়ে অভিযোগের ভিত্তি পাওয়া গেলে তা ভিজিল্যান্স টিমের যাচাই-বাছাই ও অভিযোগ শুনানি কমিটির কাছে উপস্থাপন করা হয়। পরে সংশ্লিষ্ট উভয় পক্ষের শুনানি গ্রহণের মাধ্যমে অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office