শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আইডিআরএ চেয়ারম্যান-সদস্য নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইডিআরএ চেয়ারম্যান-সদস্য নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে গেজেট প্রকাশ

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়।

‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী, চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর।

সংশোধিত আইনে বলা হয়েছে, এই আইন ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আইন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৭-এর উপধারা (৩) সংশোধন করা হয়েছে। সংশোধনে দফা (ঙ)-এর শেষে থাকা সেমিকোলন চিহ্নের পর “বা” শব্দ যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে দফা (চ)-এ থাকা “; বা” চিহ্ন ও শব্দের পরিবর্তে দাঁড়ি চিহ্ন বসানো হয়েছে। এছাড়া ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) বিলুপ্ত করা হয়েছে।

এই সংশোধনের ফলে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা আর থাকছে না।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office