বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত গার্ডিয়ান লাইফ ও ফাইবার অ্যাট হোমের মধ্যে বীমা চুক্তি সই উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Advertise with us

রপ্তানি বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রপ্তানি বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। বিশেষ করে নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সরকার আন্তরিক। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী।

তিনি বলেন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। বিশেষ করে নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সরকার আন্তরিক। এরইমধ্যে আমদানি নীতি আদেশ মতামত দেওয়ার জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গঠনমূলক আলোচনা ও যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিদ্যমান বাধা দূরীকরণে বাংলাদেশ সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। তবে কিছু জটিল বিষয় সমাধানে সময় লাগলেও সেগুলোর টেকসই সমাধান নিয়ে গভীরভাবে কাজ করা প্রয়োজন। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিজ্ঞতা ও মতামত দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।

 

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office