শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বন্ড ছেড়ে ১ হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ড ছেড়ে ১ হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি গ্রিন বন্ড ইস্যু করবে। বন্ডটির নাম ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড।এই বন্ডেট মাধ্যমে ব্যাংকটি এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদে ৪৯৫তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, রিডিমেবল বন্ড। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। মেয়াদ শেষে এটি সম্পূর্ণ অবসায়িত হবে। বন্ডটির মেয়াদ হবে ৩ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ক্রেতাদের মধ্যে বরাদ্দ হবে।

আলোচিত বন্ডের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সামাজিক অর্থায়নে ব্যবহার করা হবে।সঞ্চয় স্কিম ক্যালকুলেটর

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office