শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

সুপ্রিম কোর্টে খসরুর জানাজা, অশ্রুসিক্ত বিদায়

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শেষ শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে। এ সময় তার সহকর্মীরা তাকে অশ্রুসিক্ত বিদায় দেন।

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিভিন্ন স্তরের আইনজীবীরা।

জানাজা শেষে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরুর রাষ্ট্রীয় সম্মান জানায় পুলিশের একটি দল।

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারের পক্ষ থেকে মতিন খসরুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

তার আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রয়াত সভাপতি আব্দুল মতিন খসরুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। পরে মতিন খসরুর ছেলে মুনায়েম ওয়াসিফ তার বাবার জন্য দোয়া চান।

আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সূত্র: দৈনিক যুগান্ত

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office