শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স


বিজ্ঞপ্তি: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি নৌ বীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি। পরিশোধিত দাবির মোট টাকার পরিমাণ ২ কোটি ৪৪ লাখ টাকা।

সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

বীমা দাবি পরিশোধের সময় কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, চিফ কো-অর্ডিনেটর মোঃ জাহিদ আনোয়ার খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ মঈন উদ্দীন, এফসিএস।

অন্যদিকে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে চেকটি গ্রহণ করেন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুবুল করিম। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমুল রাজিও সেখানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office