শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট হলেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট হলেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (রোটারি ক্লাব) গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত সংগঠনটির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত ব্যক্তি ও ক্লাবকে পুরস্কৃত করা হয়।

দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর শীর্ষ নেতা, বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্য এবং রিপসা টিমের বিভিন্ন অফিসিয়াল কর্মকর্তাসহ প্রায় দুই হাজার রোটারিয়ান এ অনুষ্ঠানে অংশ নেন।

এ বছর রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে।

রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, অ্যাসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর (এডমিন) এম মাহমুদুল হাসান, রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেন ও অন্যান্য নেতাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office