শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

ঋণমান প্রকাশ করেছে মেঘনা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঋণমান প্রকাশ করেছে মেঘনা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ন্যাশনাল রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

মেঘনা ইন্স্যুরেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমানের অর্থ হচ্ছে স্বল্প মেয়াদে সব ধরনের আর্থিক দায় পরিশোধের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে কোম্পানিটির।

অন্যদিকে দীর্ঘ মেয়াদে কোম্পানিটির ঋণমান হচ্ছে-এএএ। এর অর্থ কোম্পানির ক্রেডিট কোয়ালিলি অনেক শক্তিশালী।

আজ রোববার (৫ জুলাই) মেঘনা ইন্স্যুরেন্সের এই নতুন ঋণমান প্রকাশ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি ২০২২ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। এর মোট শেয়ারের ২৬ দশমিক ৬৬ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office