শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ তামিম আনসারি মোহাম্মদ আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, তিনি শারজাহ থেকে এয়ার আরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনা জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত সোনার পরিমাণ ৪২৭ গ্রাম। বাজারমূল্য প্রায় ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

ইব্রাহীম খলিল জানান, সোনা বহনকারী তামিম আনসারি ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুর বাসিন্দা। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি নিয়মিত এই রুটে যাতায়াত করেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছেন। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office