শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলা করা হয়েছে। হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন-মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ‘হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা উদয়পুর কিন্ডার গার্টেন এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় হেফাজতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়া শুরু করে। হেফাজত কর্মীদের ছোড়া ইটের আঘাতে থানার ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে মোল্লাহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘মোল্লাহাটে হেফাজত কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দিলে এসময় হেফাজত কর্মীদের ছোড়া ইট এসে ওসির হাতে লেগে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office