শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথমার্ধে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমার্ধে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আলোচিত প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত বিমা কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এই তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। ফলে এ প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।

২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৪ পয়সা। আর গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএভিপিএস ছিল ২৩ টাকা ৬২ পয়সা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office